সচিবালয়ের সকল বেসরকারি পাস বাতিল

Md. Khoda Bakhs Chowdhury
অনলাইন ডেস্ক : ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন
সচিবালয়ের সকল বেসরকারি পাস বাতিল
অন্তর্বর্তী সরকার সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সকল অস্থায়ী পাস বাতিল করেছে ।.....সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সকল অস্থায়ী পাস বাতিল করেছে ।এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।

শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো।