রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত
Departmental staff meeting was held in the auditorium
২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় রাজশাহী জেলা পরিষদ মিলায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশ অুনষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজা, আহ্বায়ক , বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী , সিনিয়র যুগ্ম মহাসচিব , বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিশেষ অতিথিঃহিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস , বিএনপি চেয়্যারপার্সনের বিশেষ সহকারী ও অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক , বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ রাজশাহী বিভাগের সকল জেলার ওলামা দলের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতাকর্মী ও সর্মথকগন।
বিবিএন/ ২৮ ডিসেম্বর / অচ