রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

12 arrested
নিজস্ব প্রতিবেদক: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:০২ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:০২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামীলীগ কর্মী হাদিউন্নবী চৌধুরী আলভী (২৬)। হাদিউন্নবী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় মৃত হুমায়ুন্নবী চৌধুরীর ছেলে এবং সিটি কলেজের ছাত্রলীগ নেতা মো: শাহীন আলী (২৪)। শাহীন বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মো: সাবের আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিবিএন/ ২৮ ডিসেম্বর / অচ