নারায়ণগঞ্জে হিন্দু নারীকে ধর্ষণের দাবি:ফ্যাক্টচেক কি বলছে

Demand for rape of Hindu women
অনলাইন ডেস্ক : ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:১৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:১৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জে হিন্দু নারীকে ধর্ষণের দাবি:ফ্যাক্টচেক কি বলছে
.......সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে হিন্দু নারীকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুক, এক্সসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভিডিও বলে প্রচার করছে ভারতীয়রা। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ঝোপঝাড়ে ঘেরা একটি পুকুর থেকে ভেজা অবস্থায় এক নারী ওপরে উঠে আসছেন, এ সময় তাকে অসংলগ্ন এবং দুর্বল দেখা যাচ্ছে।তার দিকে টর্চের আলো ফেলা হচ্ছে। ওই নারী তাকে না মারতে আকুতি জানাচ্ছেন। এ সময় ক্যামেরার পেছন থেকে তাকে মারা হবে না বলে আশ্বস্ত করা হচ্ছে বলে শোনা যায়। 

সূত্র জানিয়েছে, আড়াইহাজার প্রতিনিধি জানিয়েছেন, ভিডিওটি গত ২৭ ডিসেম্বর উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকার।

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও বিল্লাল নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হন। আর লাভলী আক্তার নামে এক নারী পুকুরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গ্রেপ্তার লাভলী আক্তার (২৫) ডাকাতদলের সক্রিয় কর্মী। ঘটনার দিন স্থানীয়রা তাড়া করলে লাভলি আক্তার পুকুড়ে ঝাঁপ দেন। ভিডিওটি সেই সময়ে ধারণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাভলী হিন্দু নন, তিনি মুসলিম এবং তাকে ধর্ষণের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। একটি চক্র বিষয়টিকে ভুল দাবিতে উপস্থাপন করছে।  

বিবিএন/ ২৮ ডিসেম্বর / অচ