ভৈরবে বিদ্যুতের প্রি- পেইড মিটার বাতিলের দাবীতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Human bonding, protest marches and rallies demanding cancellation of electricity pre-paid meters
সোহানুর রহমান সোহান ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৮ অপরাহ্ন সারা বাংলা
সোহানুর রহমান সোহান ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৮ অপরাহ্ন
ভৈরবে বিদ্যুতের প্রি- পেইড মিটার বাতিলের দাবীতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভৈরবে বিদ্যুতের প্রি- পেইড মিটার বাতিলের দাবীতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিগত সরকারের আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রি- পেইড মিটার স্থাপনের প্রকল্প বাতিলের দাবীতে ভৈরবে  মানব বন্ধন, বিক্ষোভ মিছিল  প্রতিবাদ সমাবেশ ও স্মারক লিপি পেশ  করা হয়েছে।  ভৈরব চেম্বার অব কমার্সের উদ্যোগে আজ শনিবার বেলা  ১১ টার দিকে পেশাজীবি বিভিন্ন সংগঠনের পক্ষ  থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে  ঢাকা- সিলেট  মহাসড়কের ভৈরব  দূর্জয় মোড় সড়ক প্রদক্ষিণ করে নাজমুল হাসান পৌর পার্কে গিয়ে  শেষ  হয়।

পরে সেখানে মানব বন্ধন  ও সমাবেশ  অনুষ্ঠিত হয় । এ সময় মানব বন্ধনে বক্তব্য রাখেন  চেম্বার অব কমার্সের সহ- সভাপতি জাহিদুল হক, জাবেদ,বাংলাদেশ শিল্প এসোসিয়েশন কিশোরগঞ্জ  জেলার সভাপতি  আল মামুন, আইন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম  খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি মোঃ রুবেল  হোসেন প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রি- পেইড মিটার স্থাপনের প্রকল্প বাতিল এবং স্থগিত করতে হবে । কারন বর্তমানে ব্যবসা- বাণিজ্যে মন্দাভাব চলছে । ব্যবসায়ী ও সাধারন মানুষের চরম দূরাবস্থা । এমতাবস্থায় প্রি-পেইড মিটার মরার উপর খাড়ার ঘাঁ। প্রি- পেইড মিটার স্থাপন করা হলে কল কারখানা বন্ধ  হয়ে হাজার হাজার শ্রমিক - মালিক বেকার হয়ে যাবে। তাই অন্তবর্তী সরকার যেন প্রি- পেইড মিটার বাতিল করে । পরে তারা  বিদ্যুৎ  উন্নয়ন  বোডের চেয়ারম্যান  বরাবর স্মারক লিপি  এবং  উপজেলা  নির্বাহী কর্মকর্তা,  ভৈরব  বিদ্যুৎ বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী কাছে অনুলিপি প্রদান করেন ।