৩১ ডিসেম্বরকে ঘিরে উত্তাল ফেসবুক

Facebook storm
অনলাইন ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪৪ অপরাহ্ন
৩১ ডিসেম্বরকে ঘিরে উত্তাল ফেসবুক
৩১ ডিসেম্বরকে ঘিরে উত্তাল ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আগামী ৩১ ডিসেম্বরকে ঘিরে যেন আবার উত্তাল হয়ে উঠেছে। ‘৩১ ডিসেম্বর আবারো বিপ্লবের ঘোষণা আসছে’, ‘৩১ ডিসেম্বর শহীদ মিনারে অবস্থান’ এরকম পোস্টে ছেয়ে গেছে ফেসবুক।  

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আবারো বিপ্লবের ডাক দিয়েছেন? মূলত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তাদের ফেসবুকের পোস্ট ঘিরে এ উত্তাল ছড়িয়ে পরে ফেসবুকে। 

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কমরেডস নাউ ওর নেভার। সারজিস আলম তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকাল ৩টা। এখনই সময়, বাংলাদেশের জন্য...। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কমরেডস ৩১ ডিসেম্বর নাউ ওর নেভার। 

এদিকে, তাদের পোস্টে ঘিরে হাসান মাহমুদ নামের একজন তার ফেসবুকে লেখেন, ‘৩১ ডিসেম্বর বিপ্লবের ডাক দিচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা!’, আরিফুর রহমান লেখেন, ‘৩১ ডিসেম্বর ২০২৪ শেষ হবে।’, খালেদ জাবেদ লেখেন, ‘দাওয়াত তো পাইছি... ৩১ ডিসেম্বর দেখা হবে..., ইনশাআল্লাহ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে তা ঘটে এবং ৯ দফা থেকে ১ দফায় কেন আমাদের আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কেমন ছিল। এসব বিষয় নিয়ে ৩১ ডিসেম্বরের এই বিপ্লবের ঘোষণা দেওয়া হবে।