এশিয়ান ইউনিভার্সিটিতে নিয়োগ দিচ্ছে , আবেদন অনলাইনে

Asian University of Bangladesh Jobs
অনলাইন ডেস্ক : ২৯ ডিসেম্বর ২০২৪ ১২:১৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৯ ডিসেম্বর ২০২৪ ১২:১৭ অপরাহ্ন
এশিয়ান ইউনিভার্সিটিতে নিয়োগ দিচ্ছে , আবেদন অনলাইনে
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জনসংযোগ কর্মকর্তা পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

পদের নাম: জনসংযোগ কর্মকর্তা

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত মিডিয়া এবং সাংবাদিকতা

অন্যান্য যোগ্যতা: বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে যোগাযোগ থাকার অভিজ্ঞতা।মাল্টিমিডিয়া ব্যবহারে দক্ষতা এবং বিজ্ঞাপন, ভিডিও, বিভিন্ন প্রকার প্রেস রিলিজ তৈরি ও প্রচারে অভিজ্ঞতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (আশুলিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২৫