দুই কেবিন ক্রুর কাছ থেকে মদের বোতল জব্দ

Liquor bottles seized
অনলাইন ডেস্ক : ৩০ ডিসেম্বর ২০২৪ ০৭:১০ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ৩০ ডিসেম্বর ২০২৪ ০৭:১০ অপরাহ্ন
দুই কেবিন ক্রুর কাছ থেকে মদের বোতল জব্দ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কেবিন ক্রুর কাছ থেকে মদের বোতল জব্দ করা হয়েছে।......সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কেবিন ক্রুর কাছ থেকে মদের বোতল জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে বিমানের ম্যানচেষ্টার ফ্লাইটে এ ঘটনা ঘটে। মদ পাচারকারী দুই কেবিন ক্রু হলেন সরাত জাহান তিথি ও আব্দুল্লাহ আল আবু বক্কর তাবরেজ। মদের পরিমাণ কম হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

ঢাকা কাষ্টমস হাউস সূত্রে জানা গেছে-থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে বিমানের কেবিন ক্রুদের মাঝে মদ বিয়ার আনার প্রবণতা থাকে। সোমবার বিমানের ম্যানচেষ্টার ফ্লাইট অবতরণের পর গ্রীণ চ্যানেল দিয়ে পার হবার কজন ক্রুর আচরণে সন্দেহ দেখা দেয়ায় তাদের লাগেজ তল্লাশি করে দেখা যায় মদের বোতলগুলো। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে বিব্রতকর অবস্থায় পড়েন এবং ভবিষ্যতে আর এ ধরনের অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন।

জানতে চাইলে কাস্টমস ডিসি বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন- কেবিন ক্রু নুসরাত জাহান তিথি ও আবব্দুল্লাহ আল বক্কর তাবরেজের কাছ থেকে মদগুলো জব্দ করা হয়। এভাবে অনেকেই এখন মদ আনছে। কজনকে গ্রেফতার করা সম্ভব। এয়ারপোর্টে যে হারে মদ আসছে তাতে দৈনিক কমপক্ষে দু‘শ জনকে গ্রেফতার করতে হয়।

জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তাদেরকে বরখাস্ত করার বিষয়টি প্রক্রিয়াধীনমঙ্গলবার থেকে প্রতিটি ফ্লাইটেই র‍্যানডম চেক করা হবে। কোন ক্রুর কাছে এ ধরণের মাদক ও স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন ধরণের কমপ্রোমাইজ নেই। মাস দেড়েক আগেও একজন ক্রু ধরা পড়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।