রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২১ জন

21 people were arrested
নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৩ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২১ জন
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে।......সংগৃহীত ছবি

 রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: বিপ্লব হোসেন (৩৮) ও মো: সাগর হোসেন (৩২)। বিপ্লব হোসেন রাজশাহী মহানগরীর  পবা থানা এলাকায় পিল্লাপাড়া দক্ষিনপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে। সে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারী ও আওয়ামীলীগ কর্মী সাগর হোসেন মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ার মো: আজিজুল আলমের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।