ক্ষুদ্র জাতিসত্তার নারীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

Yard meeting to prevent child marriage with minority ethnic women
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ন সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ন
ক্ষুদ্র জাতিসত্তার নারীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক
ক্ষুদ্র জাতিসত্তার নারীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

সন্তানদের এগিয়ে নিতে হলে মা’কে পড়ালেখা জানতে হবে। শিক্ষিত হতে হবে। আর এজন্য মায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা আবশ্যক। কিন্তু সেই মা যদি বাল্যবিয়ের শিকার হন, তাহলে সে সুযোগ থাকে না বললেই বলে। তাই বাল্যবিয়ে রোধ করে সন্তানদের পড়াশোনা করাতে হবে। নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে।

মঙ্গলবার বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম ফিল্টিপাড়ায় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উঠান বৈঠকে এসব কথা বলেন বক্তারা। জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় এ উঠান বৈঠকের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভা। বৈঠকে গ্রামের প্রায় ৪০ জন নারী অংশ নেন।

বাল্যবিয়ে কুফল ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বৈঠকে বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক সোনিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, গ্রাম্য নারী কল্পনা মুরমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সৈয়দ নাফিউল হাসান। সহযোগিতা করেন বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, বন্ধু জান্নাতুন ফেরদৌস, ইশতিয়াক আহমেদ পিয়াস, উৎস আসেফ।