ভৈরবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

Discussion meeting on the occasion of youth festival celebration
সোহানুর রহমান সোহান ০২ জানুয়ারি ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন সারা বাংলা
সোহানুর রহমান সোহান ০২ জানুয়ারি ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন
ভৈরবে  তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা
ভৈরবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

ভৈরবে  তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে । উপজেলা  প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা  বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও  পৌরসভার সাবেক মেয়র হাজী মোঃ  শাহিন, সাধারন সম্পাদক ভিপি মুজিবুর রহমান, শিক্ষা  কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই - আগষ্ট ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে । এ অর্জন ধরে রাখতে হবে। এজন্য তরুণদের কে সজাগ থাকতে হবে এবং দেশ গঠনে তরুনদের কে উদ্যোগী হতে হবে। সরকারের পক্ষ থেকে তারুণ্য উৎসব পালনে মাসব্যাপী  নানা কর্মসূচী পালন করা হবে ।