কম্বল পেল এক হাজার শীতার্ত মানুষ

A thousand cold people got blankets
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০২ জানুয়ারি ২০২৫ ০৫:১২ অপরাহ্ন সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০২ জানুয়ারি ২০২৫ ০৫:১২ অপরাহ্ন
কম্বল পেল এক হাজার শীতার্ত মানুষ
কম্বল পেল এক হাজার শীতার্ত মানুষ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ (বেসিক ইউনিট ফর রিসোর্সেস এন্ড অপরচুনিটিজ অফ বাংলাদেশ )। বৃহস্পতিবার সকাল ১০টায় নাচোল মহিলা ডিগ্রী কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। এখানে ৫০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বুরো বাংলাদেশ, রাজশাহী অঞ্চরের আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাঈদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মির্জাপুর কলেজের প্রভাষক আরসাদ আলী, প্রতিষ্ঠানের নাচোল এলাকা ব্যবস্থাপক বখতিয়ার খলজি। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন কর্মসূচি সংগঠক আব্দুর রহমান।

অন্যদিকে দুপুর দুইটায় গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।