আরডিএ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির পরিচিতি সভা

Introductory meeting of Executive Committee and Advisory Committee of RDA Business Association
নিজস্ব প্রতিবেদক: ০২ জানুয়ারি ২০২৫ ০৬:০৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০২ জানুয়ারি ২০২৫ ০৬:০৫ অপরাহ্ন
আরডিএ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির পরিচিতি সভা

 আরডিএ কর্তৃক পূণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির এক বিশেষ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতে আরডিএ মার্কেটে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতান মনুর পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব গোলাম রসুল, আলহাজ্ব ইয়াসিন আলী, শহিদুল ইসলাম রিপন, আজাহার আলী, আসাদুজ্জামান আসাদ।

উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব খন্দকার শামসুল হক, উপদেষ্টা আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব শমসের আলী, আলহাজ্ব আব্দুল হাই, আলহাজ্ব আকরাম খান, আলহাজ্ব জয়নাল আবেদীন শেখ, আলহাজ্ব সাদাকাত আলী বাবু প্রমুখ। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।