চাঁপাইনবাবগঞ্জে নাইটগার্ড সহ চারজনকে ধরে ভয়ভীতি ও মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে নাইটগার্ড সহ চারজনকে ধরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি মারধর ও পুলিশের হয়রানি অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ শে ডিসেম্বর রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর তাজুর মোড় বাজারের নাইটগার্ড সহ চারজনকে ধরে নিয়ে আসে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন। তাদেরকে মারধর ও বিভিন্ন ভয়-ভীতি দেখেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আটককৃতরা হলেন মাধাইপুর তাজুর মোড় বাজারের নাইট গার্ড মাইনুল ইসলাম, ইমাজের ছেলে তুহিন, তামিজের ছেলে ঘুরু, দোলবের ছেলে নাসিম। নাইট গার্ড মাইনুল ইসলাম জানান শিবিলে লাঠি হাতে কয়েকজন মিলে এসে কোন কথা না শুনে হুমকি দিয়ে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী নাসিমের বাবা দোলব বলেন আমার ছেলেকে বাড়িতে এসে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি মারধর করেছে শরীরে তা দাগ আছে। পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সদস্য জুলেখা বেগম জানান আমি সহ আরো ইউপি সদস্যরা উপ-পরিদর্শক সাব্বির হোসেনের সাথে যোগাযোগ করলে থানায় আসেন তারপর কথা হবে। আসার সময় আপনার ছেলেকে নিয়ে আসবেন। বিষয়টি নিয়ে গোমস্তাপুর থানার উপ পরিদর্শক সাব্বির হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন তাদেরকে ডাকাত সন্দেহে ধরে আনা হয়েছে। মারধরের কথা অস্বীকার করেন। থানায় আসেন সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেন তিনি।