রেলওয়ের নিয়োগ বিধিমালা সংশোধনে আলটিমেটাম

Ultimatum to amend Railway Recruitment Rules
নিজস্ব প্রতিবেদক: ০৪ জানুয়ারি ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৪ জানুয়ারি ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
রেলওয়ের নিয়োগ বিধিমালা সংশোধনে আলটিমেটাম
রেলওয়ের নিয়োগ বিধিমালা সংশোধনে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

রেলওয়ের নিয়োগ বিধিমালা সংশোধনে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। গত ২৯ ডিসেম্বর রোববার রেলওয়ের ডিজি মো. আফজাল হোসেনকে দেওয়া স্মারকলিপিতে আলটিমেটাম দেওয়া হয়।

 সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয় রেলের মহাপরিচালককে। এই স্মারক লিপিতে ৮ দফা দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী ৯ জানুয়ারি উচ্চ আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন সংগঠনটির নেতারা। 

তাদের দাবিগুলো হলো:-

 ১. ত্রুটিপূর্ণ 'নিয়োগ বিধিমালা-২০২০' হালনাগাদ/ সংশোধন কমিটি কতৃর্ক খসড়া বিধিমালা প্রণয়ন করা হয়েছে; যা অনুমোদনের পূর্বে রেলওয়ে সকল ট্রেড ইউনিয়ন ও পোষ্য সোসাইটির সঙ্গে আলোচনা করতে হবে এবং অনুমোদন না হওয়া পর্যন্ত গায়েবি নিয়োগ বিধিতে চলমান জনবল নিয়োগপ্রক্রিয়া বন্ধ। আগামী ৯ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে হাইকোর্টে স্থগিতাদেশ চাওয়া হবে।

 ২. কর্মচারীবান্ধব নিয়োগ বিধিমালা প্রণয়ন ও প্রতিটি রেল কর্মচারীর পরিবার থেকে কমপক্ষে একজন পোষ্যর চাকরি নিশ্চিতকরণ এবং নিয়োগবিধি ১৯৮৫ অনুযায়ী জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা গ্রহণ ও নিয়োগসম্পন্ন এবং পোষ্যদের অধিকার নিশ্চিতকরণে নিয়োগ কার্যক্রমে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটিকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। 

৩. জনবল নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের বিপরীতে পোষ্যদের জন্য সংরক্ষিত কোটায় স্বতন্ত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশসহ স্বতন্ত্রভাবে পরীক্ষাগ্রহণ ও ফলাফল প্রকাশ নিশ্চিত করতে বিষয়টি নিয়োগ বিধিমালাতে অন্তর্ভুক্ত করতে হবে। 

৪. রেলওয়েতে সকল প্রকার আউটসোর্সিংয়ের নামে পকেটসোর্সিং বন্ধ করতে হবে। প্রয়োজনে জনবল সংকট সমাধানে সাবস্টিটিউট নিয়োগ ও রেলওয়ে পোষ্য সোসাইটির নিকট থেকে অসহায়-দরিদ্র রেলওয়ে পোষ্যদের তালিকা গ্রহণ পূর্বক টিএলআর/অস্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ প্রদান করে জনবল সংকট সমাধান করতে হবে। 

৫. কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিক-কর্মচারীর পোষ্যদের যোগ্যতানুযায়ী দ্রুততার সহিত সরাসরি নিয়োগযোগ্য ৩য় ও ৪র্থ শ্রেণির পদে নিয়োগ সম্পন্নকরণ এবং যে পোষ্যদের নিয়োগ দীর্ঘদিন থেকে অকারণে আটকে আছে; তাদের নিয়োগসম্পন্ন এবং নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩০ এর স্থলে ৩৫ বছর করতে হবে। 

৬. রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি ও রেলওয়ে পোষ্যদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রেলওয়ের ভূমি লীজ প্রদান প্রক্রিয়া পুনর্গঠন করে রেলওয়ে পোষ্যদের বেকারত্বের অভিশাপ হতে মুক্তির লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সমিতি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির ন্যায় বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটিকে ভূমি লিজ প্রদান ও রেলওয়ের ভূমিতে পিপিপির আওতায় যে সমস্ত প্রতিষ্ঠানকে ভূমি লিজ দেওয়া হচ্ছে; সে সকল প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে রেলওয়ে পোষ্যদের নিয়োগের বিষয়টি চুক্তিপত্রে উল্লেখ করতে হবে।

 ৭. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সকল প্রকার দুনীর্তির বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত টিম কতৃর্ক দ্রুততম সময়ে তদন্ত সাপেক্ষে সকল ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে।

 ৮. রেলওয়ে শ্রমিক-কর্মচারী ও পোষ্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে রেলওয়ে হাসপাতালসমূহে আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে রেলওয়ে পোষ্য সোসাইটির অধীনে বেসরকারি প্রতিষ্ঠানে স্কুল- কলেজ-বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অব্যবহৃত রেল ভূমি লিজ প্রদান। 

৯,অবসরপ্রাপ্ত ও কর্মরত শ্রমিক-কর্মচারীদের আবাসনের জন্য ১০ শতাংশ করে পরিত্যক্ত রেল ভূমি লিজের মাধ্যমে স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।