পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নবগঠিত অন্তবর্তি কমিটির দায়িত্ব গ্রহণ

Village Development Cooperative Society Ltd
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ জানুয়ারি ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ জানুয়ারি ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন
পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নবগঠিত অন্তবর্তি কমিটির দায়িত্ব গ্রহণ
পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নবগঠিত অন্তবর্তি কমিটির দায়িত্ব গ্রহণ

কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাবেক ব্যবস্থাপনা কমিটি কর্তৃক ক্ষমতা হস্তান্তর ও নবগঠিত অন্তবর্তি কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল আয়োজিত অনুষ্ঠানে অন্তবর্তী কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ শফিউল্লাহ শেখর এবং সদস্য হিসেবে এম. জাফর আলম হেলালী, আমজাদ হোসেন, মোঃ আলম ও শফি আলম দায়িত্ব গ্রহণ করেন।

এসময় উপজেলা সমবায় পরিদর্শক আজিজুল হক ও মোর্শেদুল আজাদ আবু সহ কমিটির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেয়া কর্মকর্তারা সকলের সহযোগিতা কামনার পাশাপাশি সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সার্বিক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।