রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচালকে শুভেচ্ছা
Greetings to the director of Rajshahi Divisional Minorities
সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান,রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি। এ প্রতিষ্ঠান আদিবাসী পরিচালক বিহীন চলেছে প্রতিষ্ঠাকাল থেকেই। আদিবাসী পরিচালক নিয়োগপ্রাপ্ত হতেই আনন্দিত আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন। বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও আদিবাসী বান্ধব প্রতিষ্ঠানের কর্মকর্তারাও শুভেচ্ছা জানান পরিচালককে।
৫ জানুয়ারি রবিবার দুপুর দুইটায়, শুভেচ্ছা জানাতে পরিচালকের গ্রামের মানুষ,আত্নীয় স্বজন ও নাটোরের নেতাকর্মীরাও ছুটে আসেন তাদের বিভাগীয় প্রতিষ্ঠানে।তারা শুভেচ্ছা জানান ও আন্তরিক কুশল বিনিময় করেন।কুশল বিনিময়ের সময় প্রতিষ্ঠানের বাংলা সংগীতের প্রশিক্ষক কবির আহমেদ বিন্দু,সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন,নাট্য প্রশিক্ষক,লুবনা রশিদ সিদ্দিকা, গবেষনা সহকারী মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবিএন/ ৫ ডিসেম্বর / অচ