গোমস্তাপুরে শিতার্ত গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত বিতরণ

Distribution of winter clothes
শাহারিয়া শাহাদাৎ ০৬ জানুয়ারি ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ ০৬ জানুয়ারি ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন
গোমস্তাপুরে শিতার্ত গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় শীতার্ত গরিব ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় শীতার্ত গরিব ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে বড় দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে। রবিবার রাতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, অত্র পরিষদের সংরক্ষিত আসনের সদস্য কুমারী লক্ষ্মী তীর্কি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আলীসহ অন্যান্যরা। পার্বতীপুর ইউনিয়নের মোট ২শত জন গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে।

বিবিএন / ৬ জানুয়ারি / অচ