নিয়ামতপুরে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

Youth festival held
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ০৬ জানুয়ারি ২০২৫ ০৩:৫৭ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ০৬ জানুয়ারি ২০২৫ ০৩:৫৭ অপরাহ্ন
নিয়ামতপুরে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার( ৬ জানুয়ারি) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তরুণ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রার পর উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে এতে  সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।