গাইবান্ধায় আদিবাসী পল্লিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন

Human chain in case of tribal cult attack and arson
ছোটন সরদার ০৬ জানুয়ারি ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৬ জানুয়ারি ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন
গাইবান্ধায় আদিবাসী পল্লিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন
গাইবান্ধায় আদিবাসী পল্লিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন

আজ  সোমবার (৬ জানুয়ারী)  সকাল ১০ টা সাহেববাজার জিরোপয়েন্টে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে রাজা বিরাট আদিবাসী পল্লিতে নারকিয় হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ৩ জানুয়ারি  আদিবাসীদের জমি  দখল করে মাটি ভরাট করার সময় বাধা দিলে চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজন  ফিলোমিনা হাঁসদা, নিকোলাস মর্মুর উপর অতর্কিত হামলা চালায়।স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফিলোমিন হাঁসদার ছেলে বিটিশ সরেন জানান চেয়াম্যানের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী এই দিন রাতে তাদের বাড়ীতে অগ্নিসংযোগ ও লুটপাট করেন।

হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম রাজশাহীর ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন,গাইবান্ধার ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। আদিবাসীদের নিরাপত্তা ও ভূমি রক্ষার জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিও জানান।

ছোটন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  গনেশ মার্ডী।গনেশ মার্ডী বলেন, স্বাধীনতার পর থেকেই আদিবাসীরা অবহেলিত।শিক্ষা,স্বাস্থ, বাসস্থান থেকে তারা বন্ছিত।এমনকি চাকুরির ক্ষেত্রেও তাদের সাথে করা হয় বৈষম্য।

মানববন্ধনে  আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, আইইডির রাজশাহী ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস(আনু পাহাড়ি)বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান প্রমুখ।

বিবিএন / ৬ ডিসেম্বর / অচ