কক্সবাজার জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা

Police Crime Review and Welfare Meeting
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জানুয়ারি ২০২৫ ০২:০১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জানুয়ারি ২০২৫ ০২:০১ অপরাহ্ন
কক্সবাজার জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

গতকাল অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। 

সভাপতি সাহসিকতা, সততা ,নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। 

উক্ত মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অপরাধ সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপস্, নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অলক বিশ্বাস, মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক), আহমেদ পেয়ার, অতিরিক্ত ‍পুলিশ সুপার, সদর সার্কেল, এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল সহ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জবৃন্দ।