গোমস্তাপুরে অসহায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Distribution of winter clothes
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন
গোমস্তাপুরে অসহায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় শীতার্ত গরিব ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় শীতার্ত গরিব ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে ১নং গোমস্তাপুর পরিষদের প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ।

আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি কৃষ চন্দ্র, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ অত্র ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ইউনিয়নের মোট ২শত জন শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে।