গোমস্তাপুরে শীতবস্ত্র পেয়ে খুশি ৭৫ বছরের অসহায় নারী জৈগন

5 years helpless woman Jaigon
শাহারিয়া শাহাদাৎ ০৯ জানুয়ারি ২০২৫ ০২:৩৬ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ ০৯ জানুয়ারি ২০২৫ ০২:৩৬ অপরাহ্ন
গোমস্তাপুরে শীতবস্ত্র পেয়ে খুশি ৭৫ বছরের অসহায় নারী জৈগন
প্রচন্ড শীত পড়ছে শীত যেন মানছে না, এমন সময় শীতবস্ত্র পেয়ে খুশি ৭৫ বছরের অসহায় নারী জৈগন বেগম।

প্রচন্ড শীত পড়ছে শীত যেন মানছে না, এমন সময় শীতবস্ত্র পেয়ে খুশি ৭৫ বছরের অসহায় নারী জৈগন বেগম। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় চৌডালা ইউনিয়নের শীতার্ত গরিব ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় ৭নং চৌডালা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, রেবিনা বেগম ও সামেনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ইউনিয়নের ২শত জন শীতার্ত দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে।