রাজশাহী সরকারি মহিলা কলেজ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

Rajshahi Government Women's College
নিজস্ব প্রতিবেদক ০৯ জানুয়ারি ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৯ জানুয়ারি ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন
রাজশাহী সরকারি মহিলা কলেজ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
রাজশাহী সরকারি মহিলা কলেজ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত। ছবি: বিজয় বাংলা নিউজ

‘নিজের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, সুস্থ সমাজ গড়ে তুলি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫” কর্মসূচি পালিত হয়েছে। 

কর্মসূচির উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির আহ্বায়ক ও সদস্যবৃন্দ, ভিজিল্যান্স কমিটির সদস্যবৃন্দ, কলেজের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ। অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদেরকে কলেজ প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবার অংশগ্রহণের উপর গুরুত্ত্বারোপ করেন। তিনি আরও বলেন পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে এবং পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি পায়। এই কর্মসূচিটি বছরব্যাপী চলমান থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরাও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে শিক্ষার্থীদেরকে তাগিদ দেন।