কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ' ১০ ও ১০ জানুয়ারি

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১০ জানুয়ারি ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১০ জানুয়ারি ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন
কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ' ১০ ও ১০ জানুয়ারি
কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ' ১০ ও ১০ জানুয়ারি

দেশব্যাপি মার্শাল আর্ট জনপ্রিয়তা পাচ্ছে। উশু, কারাতে, তায়কোয়ানডো ছড়িয়ে পড়ছে রাজধানী হয়ে জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রামীণ পরিবেশেও।

মার্শাল আর্টের অন্যতম বৃহৎ প্রতিযোগিতা 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ।' এবার সূদুর সিলেটে মাঠে গড়াচ্ছে কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫।'

১০ ও ১১ জানুয়ারি ২ দিনব্যাপি চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেটের উক্ত আয়োজনে অংশগ্রহণ করছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, কিশোর, ময়মনসিংহ, হবিগঞ্জ, কুষ্টিয়া, নোয়াখালী ও সিলেট। 

এর আগে ৯ জানুয়ারি চ্যাম্পিয়নশীপ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকরা অংশগ্রহণ করেন। তারা লেখনীর মাধ্যমে উক্ত প্রতিযোগিতার খবর বিশ্বব্যাপি ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আজ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেটের সভাপতি ও সিটি মডেল স্কুল, সিলেটের চেয়ারম্যান আবদুর রাজ্জাক রাজন।

বিজয়বাংলা নিউজকে চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেটের প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ মো. আনোয়ার হোসেন এবং চ্যাম্পিয়নশীপ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মো: আরিফ উদ্দিন ওলি জানিয়েছেন, প্রতিযোগিতার প্রস্তুতি এবং বিভিন্ন ইভেন্টের আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছি আমরা। 

এই প্রতিযোগিতা মার্শাল আর্টের বিভিন্ন শাখায় দক্ষতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগীদের অংশগ্রহণ এই ইভেন্টকে আরও মহিমান্বিত করে তুলবে। আমরা আশা করি, এই আয়োজন থেকে নতুন প্রজন্মের খেলোয়াড়রা অনুপ্রেরণা নিয়ে দেশের নাম আরও উজ্জ্বল করবে।