চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন, নেবে ৫০ জন

Walton Digi-Tech Industries Limited Jobs
অনলাইন ডেস্ক : ২২ জানুয়ারি ২০২৫ ১২:৩২ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২২ জানুয়ারি ২০২৫ ১২:৩২ অপরাহ্ন
চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন, নেবে ৫০ জন
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সার্ভিস টেকনিশিয়ান পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: সার্ভিস টেকনিশিয়ান

লোকবল নিয়োগ: ৫০ জন 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: ডায়াগনস্টিক সফটওয়্যার পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর  

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, পারফরমেন্স বোনাস, বিমা, টি/এ, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, সেবা সুবিধা, প্রণোদনা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৫