চাকরি দিচ্ছে আকিজ স্টিল, অনলাইনে আবেদন

Akiz Steel Mills Limited Jobs
অনলাইন ডেস্ক : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৪০ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৪০ অপরাহ্ন
চাকরি দিচ্ছে আকিজ স্টিল, অনলাইনে আবেদন
আকিজ স্টিল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।......সংগৃহীত ছবি

আকিজ স্টিল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ স্টিল মিলস লিমিটেড

পদের নাম: সিনিয়র অফিসার 

বিভাগ: প্রোডাকশন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা: উৎপাদন পরিকল্পনা প্রক্রিয়া অপ্টিমাইজেশান এবংনিয়ন্ত্রণ সফটওয়্যার টুলগুলোতে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর 

কর্মস্থল: মানিকগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৫