সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব

"July 36 University"
অনলাইন ডেস্ক : ৩০ জানুয়ারি ২০২৫ ০৭:২৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ৩০ জানুয়ারি ২০২৫ ০৭:২৬ অপরাহ্ন
সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব
......সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজকে একীভূত করে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । নতুন এই বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নাম হিসেবে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব করা হয়েছে।  

বুধবার (৩০ জানুয়ারি) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ শিক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। যেখানে এই বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে আলোচনা হয়।  

বিশ্ববিদ্যালয়ের নামকরণের ব্যাখ্যায় অধ্যাপক ফায়েজ বলেন, জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দেশজুড়ে বিভিন্ন স্থানে ‘জুলাই ৩৬’ নামে গ্রাফিতি দেখা গেছে। সেই আন্দোলন, শিক্ষার্থীদের ত্যাগ এবং অবদানের স্বীকৃতি দিতেই আমরা মনে করি এই নামটি যথার্থ হবে। 

তিনি আরও বলেন, এছাড়াও কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে, তবে ‘জুলাই ৩৬’ অন্যতম। শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দিতেই এই নামের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 

নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো, একীভূতকরণ প্রক্রিয়া এবং আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানান ইউজিসি চেয়ারম্যান।