বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Biman Bangladesh Airlines Jobs
অনলাইন ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
......সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে ১৫২ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৪ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পদের সংখ্যা: ০৩টি 

লোকবল নিয়োগ: ১৫২ জন 

পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ৮১টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস। 

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: জুনিয়র মেকানিক জিএসই

পদসংখ্যা: ৪১টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই

পদসংখ্যা: ৩০টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা 

বয়সসীমা: সব পদে বয়সসীমা ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৫