ব্যাংক এশিয়া চাকরি, আবেদন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

Bank Asia Jobs
অনলাইন ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন
ব্যাংক এশিয়া চাকরি, আবেদন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত
....;..সংগৃহীত ছবি

ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি  ল অফিসার-ডকুমেন্টেশন (সিনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: ল অফিসার-ডকুমেন্টেশন (সিনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (এলএলএম)

অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় দক্ষতা 

অভিজ্ঞতা: ৪ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৫