রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৪ জন

4 people arrested in Rajshahi for various crimes
রাজশাহী প্রতিনিধি ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৯ অপরাহ্ন আইন-আদালত
রাজশাহী প্রতিনিধি ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৯ অপরাহ্ন
রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৪ জন
.....সংগৃহীত ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৪ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: আব্দুল্লাহ আল মেহেদী হাসান (৩৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। সে ছাত্রলীগের শিবগঞ্জ পৌরসভার সাবেক সাভাপতি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।