ইন্টার্ন নিচ্ছে ওয়ালটন, ২২ বছর হলেই আবেদন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআরএম বিভাগ ইন্টার্ন পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ইন্টার্ন
বিভাগ: এইচআরএম
পদসংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম-এ এমবিএ/বিবিএ
অন্যান্য যোগ্যতা: এইচআর নীতি এবং কর্মসংস্থান আইন সম্পর্কে প্রাথমিক জ্ঞান। শ্রম আইন এবং নিরাপত্তা বিধি সম্পর্কে জ্ঞান। এমএস অফিসে দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, ড্যাশ বোর্ড, পাওয়ার বিআই, পাওয়ারপয়েন্ট)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধাসহ (সম্পূর্ণ ভর্তুকি) কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৫