নারীদের সঙ্গে উদ্ভট আচরণে আমারই জনপ্রিয়তা বেড়েছে

Musician Udit Narayan
অনলাইন ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৪ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৪ অপরাহ্ন
নারীদের সঙ্গে উদ্ভট আচরণে আমারই জনপ্রিয়তা বেড়েছে
সংগীতশিল্পী উদিত নারায়ণ

নতুন বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। কনসার্ট চলাকালীন নারী ভক্তের গালে ও ঠোঁটে চুমু খেয়ে নিন্দার পাত্র হয়েছেন ৭০ বছরের এই গায়ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে এখন ‘ছিছি’ করছেন নেটিজেনরা; গায়কের এমন উদ্ভট আচরণে হতাশ সকলেই। এবার এসব বিতর্কের জবাব দিলেন 'কাহো না পিয়ার হ্যাঁ' খ্যাত এই বলি গায়ক।

কনসার্টে ঘটে যাওয়া এই চুমুর ঘটনা নাকি মাসখানেক আগের। সামাজিক মাধ্যমে প্রচুর বিতর্কের পর এ ঘটনা প্রসঙ্গে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন উদিত। বোঝা গেল, এ ঘটনায় তিনি মোটেই অনুতপ্ত নন। বরং আরও বললেন, এসব নাকি শ্রোতাদের খুশি করতেই করেন তিনি; আর বিতর্কে জড়ানো প্রসঙ্গে জবাব দিলেন- এতে নাকি তারই জনপ্রিয়তা বেড়েছে!

উদিতের কথায়, ‘এই ঘটনা নতুন নয়। এর আগেও এরকম হয়েছে। নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।’

উদিত আরও বলেন, ‘বিষয়টি অযথা কুৎসিতভাবে দেখানোর চেষ্টা চলছে। আমাদের হাতের পাতায় এভাবে কত ভক্ত চুম্বন করেন। আমরাও করে থাকি। গালেও চুম্বন করা হয়। ঠোঁটে চুমু খাওয়া মানেই কিন্তু খারাপ নয়। এতে কোনো পাপ নেই।’

উদিতের দাবি, ‘এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হলো, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।' উদিত এও বলেন, 'এতে যদিও শাপে বর হয়েছে। উলটো আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।’

বি.বি এন / ১ ফেব্রুয়ারি/ কল্পনা