ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Job in BRAC University
অনলাইন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন
ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসে আবেদন

ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার অফিস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৩ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: রেজিস্ট্রার অফিস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন সিস্টেম, কম্পিউটার সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: ডাটাবেস, ক্লাউড-ভিত্তিক সফটওয়্যার বা এন্টারপ্রাইজ সিস্টেমের সাথে প্রযুক্তিগত দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৫