আগরতলা মিশনে ভিসা ও কনস্যুলার সেবা চালু করছে বাংলাদেশ

Visa and consular services open
অনলাইন ডেস্ক: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন
আগরতলা মিশনে  ভিসা ও কনস্যুলার সেবা চালু করছে বাংলাদেশ
ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু হচ্ছে বুধবার থেকে।......সংগৃহীত ছবি

ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু হচ্ছে বুধবার থেকে। মঙ্গলবার আগরতলায় সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশ সহকারী হইকমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম চালু হবে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করেছিল তারা।

এরপর নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করেছিল বাংলাদেশ। 

ওই হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবও করে। আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়।