কক্সবাজারে 'কক্স এ্যাড ও ফাহিম এ্যাড' নিয়ে অপপ্রচার ও মানহানির অভিযোগ

Allegations of defamation and defamation on 'Cox Ad and Fahim Ad'
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন
কক্সবাজারে 'কক্স এ্যাড ও ফাহিম এ্যাড' নিয়ে অপপ্রচার ও মানহানির অভিযোগ
কক্সবাজারের 'কক্স এ্যাড ও ফাহিম এ্যাড' নিয়ে অপপ্রচার ও মানহানির অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজারের 'কক্স এ্যাড ও ফাহিম এ্যাড' নিয়ে অপপ্রচার ও মানহানির অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞাপন দখলে নিয়ে আনোয়ার : উল্টো তিন মালিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে।

বিগত ৪ ফেব্রুয়ারী-২০২৫ বিভিন্ন দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটি নজরে আসে। সংবাদে কক্স এ্যাড ও ফাহিম এ্যাড এর মালিক আবছার, হারুন ও জাহেদ এর বিরুদ্ধে ভাংচুর ও চাঁদাবাজির যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভুয়া, উদ্যেশ্য প্রণোদিত, মানহানিকর ভিত্তিহীন ও হয়রানিমূলক।

প্রকৃত ঘটনা হচ্ছে কক্স এ্যাড ও ফাহিম এ্যাড কক্সবাজার তথা সমগ্র বাংলাদেশের একটি সুনামধন্য বিজ্ঞাপনি সংস্থা। দীর্ঘ ২৫ বছর যাবৎ উক্ত প্রতিষ্ঠানদ্বয় সুনামের সাথে সরকারী বিধিবিধান মেনে বিজ্ঞাপন ব্যবসা পরিচালনা করে আসছে।

কক্স এ্যাড ও ফাহিম এ্যাড এর পক্ষে আবছার উদ্দিন, হারুন অর রশিদ ও জাহেদুল আনোয়ার জানান, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন শিক্ষা মন্ত্রী নওফেল এর আত্মীয় পরিচয় দিয়ে কর্পোরেট এর মালিক আনোয়ার হোসেন সাবেক পৌর মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সেতু, মুজিব চেয়ারম্যান এর পিএস খ্যাত শ্রমিক লীগ নেতা রানাসহ একটি বিশাল সিন্ডিকেট তৈরি করে আমাদের বৈধ বিজ্ঞাপনী ব্যবসা থেকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সাবেক পৌর মেয়র শপথ গ্রহণের এক মাসের মধ্যে কক্সবাজার পৌর এলাকায় ভাস্কর্য, ফোয়ারা, মৌরাল, যাত্রী ছাউনি ও বিভিন্ন কার্যক্রম করার জন্য একটি চুক্তি সম্পাদন করে। আনোয়ার সংবাদ পত্রে উল্লেখ করেছে বীচ ম্যানেজম্যান্ট কমিটি থেকে অনুমতি গ্রহন করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

চুক্তি সম্পাদিত হওয়ার পর হতে ওই সিন্ডিকেট অবিরত ভাবে আমাদেরকে উৎখাত করার জন্য হুমকি প্রদান করতে থাকে। এক পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানদ্বয়ের নামে অনুমোদিত কক্সবাজার বাসটার্মিনাল ব্রান্ডিং এবং কলাতলী, সুগন্ধা, সীগাল ও সাংস্কৃতিক কেন্দ্রে রোডে আমাদের স্থাপিত বিবিধ বিজ্ঞাপনী বিলবোর্ড রাতারাতি দখল করে নেয়। আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক মতাদর্শের হওয়ায় বিভিন্ন প্রকার জোর জুলুম হয়রানির শিকার হয়। যার কারন বশত বিগত সরকারের আমলে এই ‘কর্পোরেট” এর মালিক দুষ্কৃতকারী আনোয়ারের মাধ্যমে আমরা প্রায় কয়েক কোটি টাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

উল্লেখ্য, পৌরসভার ১২টি ওয়ার্ডে সৌন্দর্য বর্ধনের জন্য কর্পোরেট নামক প্রতিষ্ঠানটি অবৈধভাবে অনুমতি প্রাপ্ত হলেও অদ্যবদি কোন ওয়ার্ডে কোন প্রকার সৌন্দর্য বর্ধনের কাজ করেনি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ লোভী আনোয়ার আমাদের প্রতিষ্ঠানের নামে বৈধ অনুমোদিত স্থাপনার উপর ফ্যাসিবাদী সরকারের অবৈধ ক্ষমতার দাপনে তার বিজ্ঞাপন ও আওয়ামী সরকারের বিবিধ প্রচারনায় লিপ্ত থাকে। এই আনোয়ার বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধি মতাদর্শের রাজনৈতিক কর্মসূচী ভন্ডুল করার জন্য সাবেক শিক্ষা মন্ত্রী নওফেল ও সাবেক মেয়র মুজিবুর রহমানের অর্থ যোগানদাতা হিসেবে সুপরিচিত ছিল এবং এই বিচক্ষণ কৌশলী দুষ্কৃতিকারী সুবিধাভোগী আনোয়ার মুজিব চেয়ারম্যানের বাসায় স্থায়ীভাবে বসবাস করতেন এবং সাবেক মেয়রকে মামা হিসাবে পরিচয় দিতেন ও প্রায় সময় তাকে মেয়রের গাড়িতে একসাথে দেখা যেত। সে ছিল বিগত আওয়ামী আমলের ঠান্ডা মাথার একজন দুষ্কৃতকারী সুবিধাভোগী। তার বিরুদ্ধে মানহানী ও সম্পদ নষ্ট করাসহ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলছে।