শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১০ ডিগ্রি

People's life disrupted in winter
অনলাইন ডেস্ক : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ অপরাহ্ন
শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১০ ডিগ্রি
পঞ্চগড়ের কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। ....সংগৃহীত ছবি

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গতকাল শুক্রবার সকাল ৯টায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত কয়েকদিন ধরে সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা। উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত কষ্টে পড়েছে এ জনপদের মানুষ। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা মানুষের। রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। আজ শনিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছিল, যা গতকাল শুক্রবার সকাল ৯টায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে আকাশের উপরিভাগে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না।