কক্সবাজারে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান , 'মানবিক, সাম্য, সৌহার্দ্য, উন্নয়নের রাষ্ট্র গড়া জামায়াতের স্বপ্ন'

Dr. Shafiqur Rahman
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন
কক্সবাজারে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান  ,   'মানবিক, সাম্য, সৌহার্দ্য, উন্নয়নের রাষ্ট্র গড়া জামায়াতের স্বপ্ন'
কক্সবাজারে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশটা আমরা সকলের। মানবিক, সাম্য, সৌহার্দ্য, উন্নয়নের রাষ্ট্রে পরিণত করা আমাদের স্বপ্ন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ নিরপরাধ আমাদের নেতাদের বিচারের নামে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। অনেককে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। আমরা অবশ্যই এর বিচার চাই। সকল অন্যায়ের বিচার হতে হবে৷ তবে সবার আগে ২৪ এর গণহত্যার বিচার করতে হবে। অনেকে বলে আন্দোলনের কর্তৃত্ব অমুক ভাইয়ের অমুক নেতার। এরা মাস্টারমাইন্ড৷ এখানে কারো কর্তৃত্ব এবং মাস্টারমাইন্ড বলে কিছু নেই। 

আমীরে জামায়াত আরো বলেন, বাংলাদেশে যতদিন দুর্নীতি ও দু:শাসন থাকবে আমাদের লড়াই-সংগ্রাম চলবে। আমাদের যুদ্ধের শেষ নেই। এদেশের একজন সাবেক পুলিশ প্রধান বেনজির বর্তমানে পলাতক। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পদ গড়েছেন। যিনি বিদেশে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পুলিশ ভাইদের কাছে অনুরোধ আপনারা এই ষড়যন্ত্রকারির ফাঁদে পা দিবেন না। আপনাদের দায়িত্ব আপনারা সঠিক ভাবে পালন করুন।

বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্থার শেষে আপনারা বিদায় নেন। তারপর নির্বাচন দেন আমরা তা চাই। ভোট পবিত্র আমানত। আপনারা কথা দিয়েছেন ৪টি আসন উপহার দিবেন।

শনিবার ৭ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় শিবির সভাপতি, সাবেক সাংসদ এনামুল হক মঞ্জু, সাবেক জেলা সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর ও সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম,  জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক ও সেক্রেটারি রিয়াজ মোঃ শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।