বাঁশফুলের গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত

Gunijan reception and cultural evening held at Bansful
ছোটন সরদার ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৯ অপরাহ্ন
বাঁশফুলের গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত
বাঁশফুলের গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশফুলের গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। ৮,ফেব্রুয়ারি শনিবার বিকেল পাঁচটায় কয়েরদাড়া সেন্ট লুইস হলরুমে এই অনুষ্ঠান হয়।বাঁশফুল নৃত্য গোষ্ঠীর সভাপতি মনিকা মমতা মারান্ডীর সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্ভোদন করেন প্রফেসার ড.হীরা সোবাহান চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপাচিত্র বিভাগ, রাবি।প্রধান অতিথি ছিলেন জনাব মোঃআব্দুর রশিদ সাবেক কালচারাল অফিসার, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী, রাজশাহী।


 বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহাদাৎ হোসেন কালচারাল অফিসার, রাজশাহী শিল্পকলা একাডেমী,আবুল হাসনাত পরিচালক বিদ্যা স্কুল এন্ড কলেজ।আসলাম  আলী অধ্যক্ষ ডাঙ্গেরগাট মহিলা কলেজ, বিমল চন্দ্র রাজোয়াড় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি রাজশাহী জাতীয় আদিবাসী পরিষদ।

মাহফুজুর রহমান হেনা, সহ -অধ্যাপক বখতিয়ারপুর ডিগ্রী কলেজ দূর্গাপুর,রাজশাহী, সেলিম রেজা সদস্য সচিব,বেতার নাট্যকার ও নাট্যশিল্পী সংসদ রাজশাহী, ম্যানুয়েল সরেন প্রশিক্ষক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী,রাজশাহী, সুমি মুর্মু প্রতিষ্ঠাতা ও পরিচালক নারী ও শিশু কল্যান সংস্থা,আব্দুর রহিম মিয়া (লিটিল), বেলাল আহমেদ সাবেক কাউন্সিলর ১৬ নং ওয়ার্ড,মোঃ রনি রাহুল প্রতিষ্ঠাতা, রয়েল স্মৃতি ফাউন্ডেশন, ফৌজিয়া জেসি বিশিষ্ট সমাজ সেবক।

অতিথিগন বাঁফুলের উত্তরোত্তর কামনা করে  বাঁশফুল নৃত্য গোষ্ঠীর শিল্পীদের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে পাশে থেকে এগিয়ে নেয়ার আশ্বাস দেন।পরিশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধায় নাট্য, নৃত্য ,সংঙ্গীত পরিবেশন হয়।