জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়েছে।৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর দুইটায় রাজশাহী নগরীর গনকপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি হয়। সংগঠনের প্রয়াত নেতাদের মঙ্গল কামনার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণেশ মার্ডির সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহীর সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার,কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, ,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,(জ্যাপ) কেন্দ্রীয় সদস্য ও সাবেক রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস (আনু পাহাড়ি) প্রেসিডিয়াম সদস্য ক্রিস্টিনা বিশ্বাস, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, কেন্দ্রীয় সদস্য ও নাটোরের সভাপতি নরেশ চন্দ্র উরাও, পবার সভাপতি মুকুল বিশ্বাস, নওগাঁ জেলার যুগ্ম আহবায়ক রুপচান লাকড়া, দুর্গাপুরের সাধারণ সম্পাদক গোলাপি সরেন,গোমস্তাপুর সাধারণ সম্পাদক অনুকূল বর্মন, কেন্দ্রীয় যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্যামলাল তেলী।সর্বসিদ্ধান্তে ১১, ১২ এপ্রিল ২০২৫ কেন্দ্রীয় সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।