কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন

The force of winter is not decreasing
অনলাইন ডেস্ক : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন
কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন
.......সংগৃহীত ছবি

শীতের দাপটে বিপর্যস্ত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। রবিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তবে ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত কয়েকদিন ধরে ১০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আজ রবিবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে শীতের কারণে বাইরে বের হতে পারছেন না দিনমজুররা।

এ ছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।