মানুষ মানুষের জন্য

বিকল হওয়া ট্রেন যাত্রীদের স্থানীয়দের অতিথিয়তা

Hospitality of locals to disabled train passengers
আবুল কালাম আজাদ,রাজশাহী ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ন
বিকল হওয়া ট্রেন যাত্রীদের স্থানীয়দের অতিথিয়তা
বিকল হওয়া ট্রেন যাত্রীদের স্থানীয়দের অতিথিয়তা

আজ ৯ ফেব্রুয়ারি  সকালে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাবনার সাঁথিয়া রাজাপুর স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করেই বিকল হয়ে যায়। বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা পেরিয়ে দুপুর হয়ে যায়। এতে ভোগান্তিতে পরে যাত্রীরা।

বিষয়টি  জানতে পেরে স্থানীয়রা সবাই নিজ নিজ সাধ্যমত শুখনো ও রান্না করা খাবার,পনিয় পানি নিয়ে ছুটি আসেন ট্রেনের কাছে। যাত্রীর নেমে তৃপ্তি করে খাচ্ছেন খাবার।এই অপরুপ দৃশ্য ও অতিথিয়তা ছিলো চোখে পড়ার মত।

আব্দুল আলিম মিঠু(টিটিই, বাংলাদেশ রেলওয়ে) বলেন,ট্রেনের যারা আমরা ষ্টাফ ছিলাম তারা সহ অনেক যাত্রীই ছিলেন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। রেললাইন থেকে কিছু দূরের পরিবারের মানুষগুলো ঐ সময়ে আজকে ঢালারচর ট্রেনের সকলের জন্য যা করলেন তা এক কথায় অবিস্মরণীয়! যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারো হাতে ছিলো ভাত-ডাল, কারো হাতে খিচুরি, কারো হাতে রুটি-সবজি, কারো হাতে পানি। কেউবা তখন আবার কিছু রান্না করে নিয়ে আসার জন্য উদগ্রীব। বৃদ্ধ এবং শিশুদের প্রতি তাদের নজর ছিল বেশি। অথচ তাদের পরিবারের আর্থিক অবস্হা দেখে মনে হয়েছে দিন এনে দিন খাওয়ার মত। 

তিনি আরো বলেন,এতদিন শুধু শুনে এসেছি পাবনার মানুষ বিরাট মনের মানুষ হয়, আজ সচক্ষে পাবনার মানুষের আতিথেয়তা দেখে মুগ্ধ হলাম। 

ট্রেনটির রহিমা নামের এক যাত্রী বলেন,পথিমধ্যে যেখানে ট্রেনটি বিকল হয় সেখানে জনপদ বা কোন দোকান নাই।

যাত্রীরা ক্ষুধা ও পানির জন্য ছটপট করছিলো( শিশু,বৃদ্ধা ও রোগী) সেই মহুর্তে দেখাগেলো মাথায় ও কাঁধে করে খাবার নিয়ে আসছে স্থানীয়রা।

এক বয়স্ক মহিলা হাঁড়ী ভর্তি খিচুরি নিয়ে এসেছেন।যাত্রীদের বলছেন বাবারা তোমরা খেযে নাও,টাকা লাগবেনা।

শুধু রহিমা নয়! তার মত শিশু সহ অনেকেই পানিভর্তি জগ,বধনা,কলস নিয়ে এসেছ। এছারা অনেকেই এনেছেন, মুড়ী,রান্নাকরা খিচুরি ও ভাত।এক কথাা যার যার সাধ্যমত খাবার এনেছে তারা।

কেউ পানি,কেই রুটি,খাওয়াচ্ছেন যাত্রীদের।পাবনাবাসি প্রমান করলো মানুষ মানুষের জন্য।