জমে উঠেছে 'বেলাল উদ্দীন চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট'

'Belal Uddin Chowdhury Badminton Tournament'
অনলাইন ডেস্ক : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২১ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২১ অপরাহ্ন
জমে উঠেছে 'বেলাল উদ্দীন চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট'
বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে 'বেলাল উদ্দীন চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট।'

বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে 'বেলাল উদ্দীন চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট।' পৌরসভার ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ি ও কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় গিয়াস উদ্দিন কোম্পানী।

প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ।

বিশেষ অতিথি ছিলেন জেলার সিনিয়র ব্যাডমিন্টন খেলোয়াড় আজাদ হাসান আজাদ, ক্রীড়া সংগঠক ও ব্যাংকার এম. জাহেদ উল্লাহ, কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় ফয়সাল ও ক্রীড়া সাংবাদিক ও সংগঠক আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, বেলাল উদ্দীন চৌধুরী ব্যাডমিন্টন একাডেমি এই টুর্নামেন্টের আয়োজক। এটি একাডেমির ৪র্থ তম আসর। বেলাল উদ্দীন চৌধুরী জেলার একজন সিনিয়র ও সফল ব্যাডমিন্টন খেলোয়াড়। অভিজ্ঞ প্রশিক্ষক। নিজ নামে একাডেমি গড়ে তিনি জেলায় ব্যাডমিন্টন খেলাকে সর্বত্র ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

আমেরিকা প্রবাসী শফিকুল আবেদীন চৌধুরী। সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এবং সাবেক কক্সবাজার জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। তার সার্বিক সহযোগিতায় বেলাল উদ্দিন চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।