কাঁচা দুধ শরীরের পক্ষে কতটা উপকারী , জেনে নিন

raw milk
অনলাইন ডেস্ক : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৮ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৮ অপরাহ্ন
কাঁচা দুধ শরীরের পক্ষে কতটা উপকারী , জেনে নিন
.......সংগৃহীত ছবি

সুষম খাদ্য দুধ থেকে সবরকম পুষ্টিগুণ পাওয়া যায়। সবাই সাধারণত দুধ ফুটিয়ে গরম করে খেয়ে থাকেন। তবে খাওয়ার ধরণ পরিবর্তন করলে এর থেকে বেশ কিছু উপকার পাওয়া যেতে পারে। 

তবে প্রশ্ন হলো, কাঁচা দুধ শরীরের পক্ষে কতটা উপকারী।

পাস্তুরাইজড না করে সরাসরি এই দুধ খেতে হয়। এই দুধে ব্যাকটেরিয়া মেরে ফেলার গুণ রয়েছে। পাশাপাশি প্রসেস করা বা ফোটানো না হওয়ায় প্রাণীর শরীরে কোনো রোগ থাকলে সেই রোগ মানবদেহে চলে যেতে পারে। ফলে খাওয়ার আগে সব দিক বিবেচনা করা প্রয়োজন।

দুধের পুষ্টিগুণ

দুধে রয়েছে উচ্চ মানের প্রোটিন। যা পেশির গঠনে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে ভিটামিন এ, ডি এবং বি১২। হাড়ের গঠনে সহায়ক ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম পাওয়া যায় এতে। পাশাপাশি এতে উপস্থিত ফ্যাট, শরীরের প্রয়োজন।

কাঁচা দুধ খেলে দ্রুত পুষ্টি উপাদান শরীরে শোষিত হতে পারে। যেমন ভিটামিন এ, ডি, ই শরীরে শোষিত হয়। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। খালি পেটে খেলে সহজেই রক্তে মিশে যায়। খাবার না থাকায় ভরপুর পুষ্টি গুণ পায় শরীর। 

দুধে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি। তাই দুধ পেটে গেলে সতেজ থাকে শরীর। হজম, এনার্জি বাড়াতে এবং ত্বকের স্বাস্থ্য রক্ষা করতে প্রয়োজন প্রচুর পরিমাণে পানি। 

কাঁচা দুধে রয়েছে প্রোবায়োটিক ও ল্যাকটেজ এনজাইম। যা পেটের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমে সাহায্য করে। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্সের সমস্যা রয়েছে, তারা কাঁচা দুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

মেজাজ নিয়ন্ত্রণে রাখতে ও মাথা ঠাণ্ডা রাখতে পারে কাঁচা দুধ। এতে রয়েছে ট্রিপ্টোফ্যানের মতো অ্যামিনো এসিড। খালি পেটে এই দুধ খেলে উদ্বেগ কমতে পারে। ঘুম খুব ভালো হয়। হজমের পথও সহজ করে।

সূত্র : এবিপি লাইভ