দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও মতবিনিময় সভা

Anti-corruption debate competition award distribution and exchange meeting
বদলগাছী প্রতিনিধি (নওগাঁ) ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন সারা বাংলা
বদলগাছী প্রতিনিধি (নওগাঁ) ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন
দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও মতবিনিময় সভা
দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও মতবিনিময় সভা

"দেশ প্রেমের শপথ নিন,দূর্নীতিকে বিদায় দিন" প্রতিপাদ‍্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা /২০২৫ এর ফাইনাল রাউন্ডের বিতর্ক শেষে  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ১০শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,বদলগাছী এবং নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে আয়োজনে বদলগাছী  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  মো.আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো.আলী হাইদার,বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো.মোজাফ্ফর হোসেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শফিউল আলম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, সহকারী শিক্ষক কে এম জাকারিয়া মাহমুদ,নাজমুল ইসলাম,রিনা পারভীন , মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ হোসেন ও সাংবাদিকবৃন্দের মধ‍্যে দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল(সাগর),সাংবাদিক সংস্থার সভাপতি মো ওয়াজেদ আলী,দৈনিক  মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু রায়হান,দৈনিক প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সৈকত সোবহান,এনটিভি অনলাইন প্রতিনিধি মিঠু হাসান।

দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেট হিসেবে দায়িত্ব পালন করেন খাদাইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিউল আলম ।ফাইনাল রাউন্ডে  মুল্যবোধ এবং দেশপ্রেমের  অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে এই বিষয়ে বিতর্কে পক্ষে ছিলো শিবপুর উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলো মথুরা উচ্চ বিদ্যালয় এতে মথুরাপুর উচ্চ বিদ‍্যালয় বিজয়ী হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।