অক্ষয়কুমার মৈত্রেয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত
রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের অন্যতম প্রতিষ্ঠাতা অক্ষয়কুমার মৈত্রেয়ের ৯৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র রিচার্জ মিউজিয়ামের উপ গ্রন্থাগারিক মো. আসলাম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পরিচালক প্রফেসর ড. কাজী এম মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মাদ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মহা. ফরিদ উদ্দিন খান। মুখ্য আলোচক ছিলেন রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকী।
এ আয়োজনের আলোচনায় অংশ নেন, সিসিডির চেয়ারপারসন ওয়ালিউর রহমান বাবু। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহমুদ জামাল কাদেরীসহ বরেন্দ্র রিচার্জ মিউজিয়ামের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
মুখ্য আলোচক রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, অক্ষয়কুমার মৈত্রেয় -এর বরেন্দ্র রিচার্জ মিউজিয়াম প্রতিষ্ঠাতার সফলতা, তার জীবন কাহিনী, সফলতার ও সংগ্রামের গল্প, জাদুঘরে প্রদর্শনের জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র কিভাবে সংগ্রহ করেছিলেন এবং এই বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কিভাবে আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অক্ষয়কুমার মৈত্রেয় ১৯৩০ সালে ১০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি প্রখ্যাত বাঙালি ইতিহাসবিদ আইনজিবি নাট্যব্যক্তিত্ব সমাজকর্মী।মানবিক জ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে ইতিহাস, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, চিত্রকলা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই দিনটি উপলক্ষে রাজশাহী থিয়েটার বিবি একাডেমীতে সংগঠনের সভাপতি নিতাই কুমার সরকারের সভাপতিত্বে সেমিনারি আয়োজন করেন।