পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

Meeting of Jamaat Amir with Pakistan High Commissioner
অনলাইন ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৬ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৬ অপরাহ্ন
পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে মগবাজার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেন তারা।

মতবিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং ভ্রাতৃপ্রতিম উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউনসেলর কামরান ধাংগল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন প্রমুখ।