গোদাগাড়ীতে ২য় অ্যাডভেঞ্চার স্কাউট ক্যাম্পের উদ্বোধন

Inauguration of Adventure Scout Camp
রাজশাহী প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন
গোদাগাড়ীতে ২য় অ্যাডভেঞ্চার স্কাউট ক্যাম্পের উদ্বোধন
গোদাগাড়ীতে ২য় অ্যাডভেঞ্চার স্কাউট ক্যাম্পের উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্কে মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ২য় অ্যাডভেঞ্চার স্কাউট ক্যাম্প। বাংলাদেশ স্কাউটস, গোদাগাড়ী উপজেলা এ ক্যাম্পের আয়োজন করে। বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত। এতে উপজেলার ৭০টি বিদ্যালয় থেকে ২৫০ জন স্কাউট সদস্য অংশ নেয়।

ক্যাম্পে অংশ নিতে মঙ্গলবার সকালে কুয়াশা ভেদ করে ক্যাম্পস্থলে উপস্থিত হয় শিক্ষার্থীরা। শুরু হয় নিবন্ধন কার্যক্রম। নিবন্ধিত শিক্ষার্থীদের উপদলে ভাগ করে উপহারসামগ্রী দেয়া হয়। এরপর উপদলগুলো নির্ধারিত তাঁবুতে গিয়ে আবাসন প্রস্তুত চ্যালেঞ্জে অংশ নেয়। চলে দুপুর পর্যন্ত। দুপুরে খাবার পর আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের।

বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও ক্যাম্প পতাকা উত্তোলন করা হয়। উপজেলা স্কাউটসের কমিশনার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও আবুল হায়াত। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, বিশ্বনাথপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা স্কাউটস সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, স্কাউট সদস্যরা নিয়মানুবর্তী হয়। আজকে অংশগ্রহণকারীরা এ ক্যাম্পের মাধ্যমে স্কাউট আইন মেনে নিজেদের মানসিক দক্ষতা প্রমাণের মাধ্যমে নিজেকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। সামাজিক জীব হিসেবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেমিকের পরিচয় দিবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।

উদ্বোধন শেষে অতিথিরা তাঁবুগুলো ঘুরে দেখেন। স্কাউট সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দিকনিদের্শনামূলক কথা বলেন।

ক্যাম্প সফলভাবে পরিচালনার জন্য ক্যাম্প কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ১১ জন স্কাউট লিডার। তাঁদের মধ্যে রয়েছেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ ও কম্পিউটার অপারেটর মেহেদী হাসান।