কোরআনের বাণী
আল্লাহ মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন
How Allah created man
মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে। অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে (জরায়ুতে)। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করি এবং মাংসপিণ্ডকে পরিণত করি হাড়ে; অতঃপর হাড়কে ঢেকে দিই মাংস দিয়ে। অবশেষে তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি হিসেবে।
অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে। অতঃপর কেয়ামতের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে। (সুরা মুমিনুন, আয়াত : ১৬)