দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

The pickup hit the back of the standing truck
নিজস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১২ অপরাহ্ন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত হয়েছেন।.....সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আজ সোমবার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চালকের নাম নাহিদ হোসেন (৩০)। তিনি নওগাঁ জেলার রেজ্জাকপুর এলাকার শাহিন আলমের ছেলে। লাশ উদ্ধার করে স্বজদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।  

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলের, ভোরের দিকে নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। পরে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দরজা কেটে পিকআপের চালকের লাশ উদ্ধার করে।  

তিনি আরও বলেন, লাশ স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।